Logo
Logo
×

সারাদেশ

স্বৈরাচার পালালেও দোসররা এখনো লুকিয়ে আছে: নার্গিস বেগম

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

স্বৈরাচার পালালেও দোসররা এখনো লুকিয়ে আছে: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালালেও দোসররা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি।

যশোর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে যশোর শহরের জজকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরস্ত্র জনতাকে সঙ্গে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি, তেমনি আগামীতে সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকুন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, ইমদাদুল হক ইমদা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম,  সদস্য সচিব শেখ রবিউল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম