Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের জন্য জয়পুরহাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম

নুরুল ইসলামের জন্য জয়পুরহাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

ছবি: যুগান্তর

জয়পুরহাটে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশের বরেণ্য শিল্পপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশের আয়োজনে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর জেলা আনসার ও ভিডিপি ক্যাম্প মোড়ের পাগলা বাবার দরবার শরীফে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে সভাপতিত্ব করেন- যুগান্তর স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি আজিজুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বেসরকারি সংস্থা অ্যাকশন অ্যান্ড লাইটের নির্বাহী পরিচালক ডক্টর সাজ্জাদুল বারী লিওন। এতে অন্যদের মধ্যে- পাগলা বাবার দরবার শরীফের ট্রাস্টি আজিজুর রহমান, স্বজন জায়বুর রহমান, ফুয়াদ হোসেন, মোহাম্মদ হাসান, সিরাজুল ইসলাম, রনজিত শীল, এনামুল হক, শিবু পাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মবীর শিল্পপতি নুরুল ইসলামের আত্মার মাগফিরাত এবং তার সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এবং দেশবরেণ্য কবি ও সম্পাদক আব্দুল হাই শিকদারসহ যুগান্তর পরিবারের সব সদস্যদের সুস্বাস্থ্যদীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়

দোয়া পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম