Logo
Logo
×

সারাদেশ

ব্যতিক্রমী ‘২৪-এর রঙে’ প্রতিযোগিতা

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:১০ পিএম

ব্যতিক্রমী ‘২৪-এর রঙে’ প্রতিযোগিতা

ছবি: যুগান্তর

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বর্ষপূর্তি ‘২৪-এর রঙে’ শিরোনামে চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইন প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে ভেসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায্য বিচারের চিত্র।

শনিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয়, যা চলে দুপুর ১২টা পর্যন্ত। এতে জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট। 

মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়, তেজাসকাটি মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় হয় ভান্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজ, তৃতীয় হয় দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, জেলা শিক্ষা অফিসার মো. ইসরাত আলী আযিযীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম