Logo
Logo
×

সারাদেশ

চবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া গ্রেফতার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম

চবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়া গ্রেফতার

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মৃধাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার বিকালে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত জিয়াউল হক মৃধা মাগুরা শহরের ভিটাসাইর এলাকার নজরুল মৃধার ছেলে।

গত বছরের ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিতে নিহত হন মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরহাদ হোসেন (২২)।

এ ঘটনার পর থেকেই জিয়াউল হক মৃধা আত্মগোপনে চলে যান। তিনি যশোর উপশহরের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন- এমন খবর পেয়ে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাগুরা গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত জিয়া মৃধা ছাত্রনেতা ফরহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ৫৬ নাম্বার আসামি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম