Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম

ফরিদপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের দায়ে মো. নুরুদ্দিন মোল্লাকে (৫৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়। যা জেলা প্রশাসন আসামির জমিজমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় দেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুরের বাড়িতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে নুরুদ্দিন। এ সময় শিশুকন্যার পিতা কাজের জন্য বাড়ির বাইরে ছিল। এ সুযোগে প্রতিবেশী নুরুদ্দিন মোল্লা ওই প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ করে। মেয়েটির চাচাতো ভাই বিষয়টি জানলা দিয়ে দেখে ফেললে নুরুদ্দিন মোল্লা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় শিশুকন্যার পিতা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন এবং একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়; যা জেলা কালেক্টর আসামির জমিজমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করবেন। আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি; এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম