Logo
Logo
×
   

সারাদেশ

মানিকগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

মানিকগঞ্জ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

বাবুল হোসেন।

মানিকগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতা বাবুল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি পকস ও জ্বরে আক্রান্ত ছিলেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

তিনি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। 

মানিকগঞ্জ  কারাগারের জেল সুপার হুমায়ুন কবির জানান, সকালে  হঠাৎ করে হাজতি বাবুলের বুকে ব্যথা ও অস্থিরতা অনুভব করে। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সহকারী সার্জনের পরামর্শ মতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, মানিকগঞ্জ সদর থানার এক মামলায় ১৭ এপ্রিল বাবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়। তিনি গড়পাড়া ইউনিয়নের বড়ষাট্টা গ্রামের হায়াত আলীর ছেলে। 

মানিকগঞ্জ কারাগারের জেল সুপার হুমায়ুন কবির বলেন, মৃত হাজতির ময়নাতদন্ত শেষে তার আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দীন বলেন, বুধবার সকাল ৯টার দিকে তাকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পকস আর জ্বরে আক্রান্ত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .