Logo
Logo
×
   

সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০১:৪০ পিএম

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মান্নান হাওলাদার মনু (৫৫) উপজেলার ঘাঘর ইউনিয়নের কয়খা গ্রামের মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে।  তিনি ঘাঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

নিহতের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বাড়ি গোপালগঞ্জে গিয়েছিলেন বাবা। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।  ভ্যানে করে ফিরছিলেন বাবা।  তিন চাকার যানটি মাঝবাড়ি বাসস্টান্ডে এলাকায় আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এ ঘটনায় বাবা গুরুতর আহত হয়।  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল।  ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়।

কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম