Logo
Logo
×

সারাদেশ

দোকানের ভেতরে ‘পেট্রল পাম্প’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

দোকানের ভেতরে ‘পেট্রল পাম্প’

চাঁদপুর সদর উপজেলায় দোকানের ভেতরে গড়ে উঠেছে অবৈধ মিনি পেট্রল পাম্প। প্রশাসন অভিযান চালিয়ে ওই মিনি পেট্রল পাম্পের দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার দেবপুর ব্রিজের পূর্বদিকে খাদ্যের গোডাউনের ফ্যাক্টরির সামনে থেকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তার সঙ্গে ছিলেন- চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান, ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, ৩নং ওয়ার্ড ইউপি মেম্বার মনিরুজ্জামান পাটোয়ারী। চাঁদপুর মডেল থানার কর্মকর্তা সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার দেবপুর ব্রিজের পূর্ব দিকের এলাকায় অবৈধভাবে দোকানের ভেতরে পেট্রল পাম্প বসিয়েছে এক তেল ব্যবসায়ী। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। এক খুচরা তেল ব্যবসায়ী একটি তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান চালানো হয়।

চাঁদপুর সদরের অলিগলি থেকে জেলা-উপজেলাগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বোতলে বোতলে জ্বালানি তেল ডিজেল পেট্রল ও অকটেন বিক্রির দৃশ্য দেখা যায় হরহামেশাই। এ কারণে বহু দুর্ঘটনা ঘটলেও ব্যবস্থা নিতে দেখা যায়নি যথাযথ কর্তৃপক্ষের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম