|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) গলিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার বিশ্বনাথপুর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করে।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, লাশ পচে যাওয়ায় এটি হত্যা না নদীতে ডুবে মৃত্যু, সেই ব্যাপারে মন্তব্য করা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় বাঙালি নদীতে এক ব্যক্তির পচন ধরা বিবস্ত্র লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে সোনাতলা থানায় খবর দেন। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। বিকাল পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, লাশে পচন ধরায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা, না অন্য কোথাও নদীতে ডুবে মৃত্যু হয়েছে- সেই ব্যাপারে জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
