নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহিদ চৌধুরীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদীর বানিয়াছলের চৌধুরী পরিবার।
এ সময় লিজ সম্পত্তিতে দোকান ফিরে পাওয়াসহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক চৌধুরী মাহমুদ সুমনের বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পৌর শহরের বানিয়াছল রেলওয়ে মার্কেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে চৌধুরী পরিবারের পক্ষে কামরুজ্জামান চৌধুরী বলেন, নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক চৌধুরী মাহমুদ সুমন একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা। পক্ষান্তরে অভিযুক্ত নরসিংদী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহিদ চৌধুরী আওয়ামী লীগের এমপি বাহাউদ্দিন নাছিমের বন্ধু।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নরসিংদী বটলতা বাজার দখল করে নেয়। সরকার পতনের পর থেকেই অন্য কোনো উপায় না পেয়ে পরিবারের সব সিদ্ধান্ত উপেক্ষার পাশাপাশি রেলওয়ের নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন জনের কাছে দোকানঘর বিক্রি করছে।
যা পারিবারিকভাবে সমাধানে ব্যর্থ হয়ে চৌধুরী সুমনের বিরুদ্ধে নানা অপপ্রচার এবং ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এটি অনলাইন পোর্টালে মিথ্যা-বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।
আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি, পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাকারীদের অর্থদাতা শহিদ চৌধুরীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
