Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ সভাপতিকে আশ্রয় দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দল নেতা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:১৯ পিএম

আ.লীগ সভাপতিকে আশ্রয় দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দল নেতা

মোহাম্মদ সৈকত। ছবি: যুগান্তর

নোয়াখালীর হাতিয়ায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে নিজ বাড়িতে আত্মগোপনে রাখার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে জেলা তাঁতী দলের সদস্য সচিব অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি ছিলেন এবং একই ইউনিয়নের মজু মাঝি চেয়ারম্যান বাড়ির মো. জসিমের ছেলে।

চিঠিতে বলা হয়েছে- উপজেলার বুড়িরচর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সৈকতের দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হলোএকই সঙ্গে হাতিয়া উপজেলা তাঁতী দল ইউনিয়ন পর্যায়ে কমিটি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারার কারণে উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হলো।

জানা যায়, বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে ১০টি ককটেলসহ নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সৈকত ও বেদন সম্পর্কে ফুফা-ভাগনে ছিলেন। বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

মোহাম্মদ সৈকত বলেন, আমি একজন ব্যবসায়ী। এজন্য বাড়িতে তেমন থাকি না, বেশি সময় দোকানে থাকিঘটনার পর শুনেছি বেদনথেকেদিন আগে আমাদের বাড়িতে এসেছেনওই আওয়ামী লীগ নেতা আমাদের বাড়িতে অবস্থান করছেন, এটা আমরা কেউ জানতাম না। জানলে আমরা পুলিশকে অবহিত করতাম।

জেলা তাঁতী দলের সদস্য সচিব মোরশেদ আলম নিপু বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়িতে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় তাঁতী দল নেতা সৈকতকে পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে উপজেলা কমিটিকেও সতর্ক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম