মিনহাদুল হাসান রাফি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন সকালে ফেনীর মহিপাল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল্লাহ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, রাফি সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ কুমিল্লায় সরকারবিরোধী মিছিল এবং নাশকতা চালিয়ে ভারতের কলকাতা চলে যান। ফের নাশকতার জন্য কলকাতা থেকে গোপনে কুমিল্লা আসেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি মামলা রয়েছে।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হবার পর রাফি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অতর্কিত মিছিল বের করে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। গ্রেফতারের পর বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
