Logo
Logo
×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত ২৮, নিখোঁজ ২

জাফলং থেকে সিলেট অভিমুখে আসা বিরতিহীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছিলেন দুই যাত্রী।

তামাবিল হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, উদ্ধার অভিযান চলছে। 

পুলিশ জানায়, দুর্ঘটনায় মোট ২৮ জন আহত হন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম