Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত

ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা ও বিজয় র‌্যালি বের করা হয়।

মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ আলোচনা সভা ও বিজয় র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও নানারকম সাজসজ্জা নিয়ে আনন্দ উল্লাস করে।

এ সময় উপস্থিত ছিলেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, তাজুল ইসলাম সরকার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাসুম রানা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, নিজাম উদ্দিন, হারুন-উর-রশিদ মিঠু, কাউসার আহমেদ, আব্দুল মান্নান, আরিফ হোসেন বাবু, নোবেল মীর, আলীনুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা।

অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে সকালে উপজেলার বস্তল এলাকায় আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বস্তল থেকে তালতলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এছাড়াও বিকালে কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকায় কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গণমিছিল বের করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম