Logo
Logo
×

সারাদেশ

লাইভ চলাকালে ইউটিউবারকে সাপের দংশন, অতঃপর...

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম

লাইভ চলাকালে ইউটিউবারকে সাপের দংশন, অতঃপর...

শেরপুরের নালিতাবাড়ীতে ইউটিউবার হাবিবুল্লাহ পাহাড়ি একটি কাঁচা সড়ক নির্মাণ নিয়ে লাইভ করার সময় পায়ে বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হন। পরে তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

জানা যায়, গত ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের নামা গোল্লারপাড় গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের চেয়ারম্যান ও ইউটিউবার হাবিবুল্লাহ পাহাড়ি গৃহহীনদের মাঝে ঘর নির্মাণের কাজ দেখতে গিয়ে ফেরার পথে নামা গোল্লারপাড় গ্রামের বন্যার পানিতে ডুবন্ত একটি গ্রামীণ কাঁচা সড়ক নিয়ে ফেসবুক লাইভ করার সময় তার পায়ে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। প্রথমে তিনি বিষয়টি আমলে না নিলেও কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়।

পরে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে নালিতাবাড়ী স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপে কাটার অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় শেরপুর জেলা হাসপাতালে রেফার করা হয়। পরে তার সহকর্মীরা তাকে নালিতাবাড়ী বারোমারি মিশন হাসপাতালে চিকিৎসা করালে ১০ আগস্ট তার অবস্থার উন্নতি হয়।

বারোমারি হাসপাতালের ইনচার্জ সিস্টার বাপিষ্ঠা জানান, ইউটিউবার হাবিবুল্লাহকে গুরুতর আহত অবস্থায় আমাদের এখানে ভর্তি করানো হয়। পরে আমাদের চিকিৎসায় দুই দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান।

এ ঘটনায় ইউটিউবার হাবিবুল্লাহ পাহাড়ি জানান, একটি গ্রামীণ সড়ক নিয়ে লাইভ চলাকালে বিষাক্ত সাপ কামড় দিলে আমি গুরুতর আহত হই। পরে আমার সহকর্মীরা আমাকে দ্রুত নালিতাবাড়ী হাসপাতালে নেন। পরে সেখান থেকে নালিতাবাড়ী বারোমারি মিশন হাসপাতালে চিকিৎসা নিলে আমি অনেকটাই সুস্থ হয়ে যাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম