Logo
Logo
×

সারাদেশ

মহেশখালীতে অস্ত্রসহ ভাইরাল সেই ডাকাত সহযোগীসহ গ্রেফতার

Icon

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:৪২ পিএম

মহেশখালীতে অস্ত্রসহ ভাইরাল সেই ডাকাত সহযোগীসহ গ্রেফতার

মহেশখালীতে ভিডিও কলে একাধিক অস্ত্র প্রদর্শন করে ভাইরাল হওয়া আইনশৃংখলা বাহিনীর সোর্সখ্যাত শীর্ষ সন্ত্রাসী আনছার ডাকাতকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, পুলিশ বিশেষ অভিযানে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি কালারমারছড়ার ত্রাস শীর্ষ সন্ত্রাসী আনছার ডাকাতসহ তার সহযোগী দেলোয়ার হোসেনকে শুক্রবার রাতে কক্সবাজারের ঘুমগাছতলা থেকে গ্রেফতার করা হয়। কিছুদিন আগে আনছার ডাকাতের অস্ত্র নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সে ভাইরাল হওয়া অস্ত্র নিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা করেছে। তাকে জিজ্ঞাসাবাদে তার ভাইরাল হওয়া অস্ত্র কালারমারছড়ার আঁধারঘোনায় সালমা খাতুনের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে বলে জানালে ওই বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নারী সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম