Logo
Logo
×

সারাদেশ

সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ এএম

সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা ডাকায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপির দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে।  সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও বলা হয়েছে, এতে ফলে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।  তাই পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন।  এ সময় ৫ জনের অধিক কোনো ব্যক্তি চলাচল, কোনো মাইকিং, অস্ত্র বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম