Logo
Logo
×

সারাদেশ

কসবায় স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যুবকের কারাদণ্ড

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

কসবায় স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যুবকের কারাদণ্ড
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অপরাধে দুলাল মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, দুলাল মিয়া রিকশা চালানোর সময় ওই শিশুর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে তাকে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করে।

এর আগে একই অপরাধে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

কসবার উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, দোষ স্বীকার করায় দুলাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে। সমাজে এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম