Logo
Logo
×

সারাদেশ

এক গন্ধগোকুলে বিদ্যুৎ বন্ধ সরবরাহ ৭ ঘণ্টা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

এক গন্ধগোকুলে বিদ্যুৎ বন্ধ সরবরাহ ৭ ঘণ্টা

সিলেটের বিয়ানীবাজারের চারখাই বিদ্যুতের গ্রিডে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিস্তীর্ণ এলাকা। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ বিভ্রাট অব্যাহত থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে একটি গন্ধগোকুল গ্রিডের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে প্রাণীটি ১ লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে চারখাই গ্রিডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার পুড়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুরো গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বিয়ানীবাজারের চারখাই, কানাইঘাট, জকিগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর স্থানীয় কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ঢাকার ঊর্ধ্বতন বিদ্যুৎ প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে প্রায় সাত ঘণ্টা ধরে ব্রেকার মেরামত ও লাইনের কাজ সম্পন্ন করার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক আবদুল আহাদ বলেন, ভোররাতে একটি গন্ধগোকুল চারখাই গ্রিডে ঢুকে বিদ্যুতের সংস্পর্শে আসে। এতে গ্রিডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের বিপর্যয় ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে সক্ষম হয়েছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম