Logo
Logo
×

সারাদেশ

মাহারাম টিলায় দুই মাদক কারবারি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

মাহারাম টিলায় দুই মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মাহরাম টিলা থেকে বিদেশি মদ-বিয়ারের চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুরের মাহারাম টিলার বদরুল আলম ও জামালগঞ্জের মফিজনগরের তাজুল ইসলাম সুজন।

র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল ৬ বোতল বিদেশি মদ-বিয়ারসহ তাদের গ্রেফতার করে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসাইন ওই দুই মাদক কারবারির নামে থানায় দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম