Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বাক্স

দলীয় নেতা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৮ অভিযোগ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম

দলীয় নেতা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৮ অভিযোগ

কুষ্টিয়া প্রেস ক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে এক সপ্তাহে ৮টি অভিযোগপত্র জমা পড়েছে। এবার তিন বিএনপি নেতা, তিন সাংবাদিক ও কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ঘুস বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। 

বুধবার সকালে চতুর্থবারের মতো কুষ্টিয়া জেলা বিএনপির স্থাপিত অভিযোগ বাক্স খুলে এসব অভিযোগ পাওয়া গেছে। 

এর মধ্যে রয়েছে- কুষ্টিয়ার তিন বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক ব্যবসার এবং তিনজন সাংবাদিকের বিরুদ্ধে নানা অভিযোগ; কুষ্টিয়ায় কর্মরত বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুস বাণিজ্যে; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি এবং মিলপাড়ায় জায়গা দখল ও হুমকি ধমকির অভিযোগ।

অভিযোগ বক্স খুলে অভিযোগপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল প্রমুখ। 

পৌরসভার এক কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও ঘুস বাণিজ্যের অভিযোগ জমা পড়েছে। 

২১ জুলাই কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করে জেলা বিএনপি। 

কুষ্টিয়া প্রেস ক্লাবের নিচে ফটকের পাশে এটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম