Logo
Logo
×

সারাদেশ

খেলতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

খেলতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে খেলতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইয়ানুর জামালপুরের মো. আজাদের ছেলে এবং হাবিব টাঙ্গাইল জেলার মো. আমির হোসেনের ছেলে। উভয় পরিবারই কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকার আফসার হাজী বাড়ির  ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল বেলা শিশু দুটি খেলতে গিয়ে বাড়ির পেছনে চলে যায়; কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম