Logo
Logo
×

সারাদেশ

সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

সিরাজদিখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজদিখান নিমতলা শিকদার কমপ্লেক্সের সামনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: যুগান্তর

বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার সকাল থেকে বাদ্যের তালে তালে মিছিল আর স্লোগানে উপজেলার নিমতলা ঢাকা-মাওয়া সড়ক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে নিমতলা শিকদার কমপ্লেক্সের সামনে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্লাটফর্ম। বক্তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকির সভাপতিত্বে ও মাসুদ রানা ফাহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, সিঙ্গাপুর যুবদল আহব্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক নাদিম জাহান আজিম, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বীনা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দলীয় প্রতীক ধানের শীষ রং-বেরঙের পোশাকে ব্যান্ডের তালে তালে র‌্যালিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। র‌্যালিটি নিমতলা বাসস্ট্যান্ডসহ ঢাকা-মাওয়া গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম