Logo
Logo
×

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১০ জানুয়ারি ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

আজকের স্বর্ণের দাম: ১০ জানুয়ারি ২০২৬

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। ফাইল ছবি

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভরিতে ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন কার্যকর হওয়া এ দামেই শনিবার (১০ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।            

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।      

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।     

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।    

স্বর্ণের দামের সঙ্গে কমেছে রুপার দামও। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভরিতে ৩৮৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম