দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম। সবশেষ আজ সোমবার (৬ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৫ হাজার ৮শ ১৯ টাকা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রোববার (৫ এপ্রিল) যা ছিল দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।
