Logo
Logo
×

অর্থনীতি

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

দেশের বাজারে রুপার দাম কমেছে। সংগৃহীত ছবি

বৈশ্বিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে স্বর্ণের দাম। রুপার দামও কমেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ভরিতে ১৭৫ টাকা কমেছে রুপার দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ৮ এপ্রিল সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম