Logo
Logo
×

অর্থনীতি

এক ব্যারেল তেল থেকে কতটুকু পেট্রোল পাওয়া যায়?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

এক ব্যারেল তেল থেকে কতটুকু পেট্রোল পাওয়া যায়?

প্রতীকী ছবি

এক ব্যারেল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল থেকে পেট্রোলের পরিমাণ কত, এটি অনেকের কৌতূহলের বিষয়। আন্তর্জাতিক মান অনুযায়ী এক ব্যারেল তেলের পরিমাণ ১৫৯ লিটার (৪২ ইউএস গ্যালন)।

শোধন প্রক্রিয়ার পর এক ব্যারেল তেল থেকে সাধারণত পাওয়া যায়—

  • পেট্রোল/গ্যাসোলিন: প্রায় ৭৩ লিটার (১৯.৩৬ গ্যালন)
  • অন্য পণ্য: বাকি অংশ থেকে ডিজেল (৪০–৪৫ লিটার), জেট ফুয়েল, কেরোসিন ও লুব্রিকেন্ট তৈরি হয়।

অর্থাৎ এক ব্যারেল তেলের প্রায় ৪৫–৫০ শতাংশ পেট্রল, বাকি ৫০–৫৫ শতাংশ অন্যান্য জ্বালানি ও উপজাত পণ্যে রূপান্তরিত হয়। তবে এটি রিফাইনারির প্রযুক্তি ও তেলের ধরনের ওপর নির্ভর করে কিছুটা কম-বেশি হতে পারে।  

আরও পড়ুন
অকটেন নিয়ে বড় সুখবর

ধরা যাক, একটি সাধারণ পিকআপ ট্রাক প্রতি লিটার পেট্রোল ১০ কিলোমিটার দূরত্ব যেতে পারে। সেই হিসেবে, এক ব্যারেল তেল থেকে উৎপন্ন পেট্রল দিয়ে প্রায় ৭৩০ কিলোমিটার (৪৫০ মাইল) পথ পাড়ি দেওয়া সম্ভব—যা নিউইয়র্ক সিটি থেকে ক্লিভল্যান্ড পর্যন্ত দূরত্বের সমান।

সহজ কথায়, এক ব্যারেল তেল মানে শুধু ১৫৯ লিটার জ্বালানি নয়; এর একটি অংশ পেট্রল, বাকিটা অন্যান্য অপরিহার্য জ্বালানিতে রূপান্তরিত হয়।

সূত্র- আল জাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম