Logo
Logo
×

চাকরি

সপ্তম নিয়োগের ফল প্রকাশ কবে জানাল এনটিআরসিএ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

সপ্তম নিয়োগের ফল প্রকাশ কবে জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ (বিশেষ) বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হতে পারে চলতি সপ্তাহে। ফলপ্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন এনটিআরসি-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

মো. আমিনুল ইসলাম জানান, ফলাফল তৈরির প্রক্রিয়া প্রায় শেষ। আগামী মঙ্গলবার বা বুধবার ফলাফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে আবেদন প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের ১০ জানুয়ারি। ১৭ জানুয়ারি সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে এবার আবেদন করেছেন প্রায় ২১ হাজার চাকরিপ্রত্যাশী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম