|
ফলো করুন |
|
|---|---|
রকসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও স্বীকৃত মুখগুলোর একজন ওজি ওসবার্ন আর নেই। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে খেতাব পাওয়া ওজির মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। খবর এনবিসি নিউজের।
ওজি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে তার পরিবার। বিবৃতিতে
বলা হয়, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ সকালে মারা গেছেন।
তিনি তার পরিবারের সঙ্গে ছিলেন এবং ভালোবাসায় ঘেরা ছিলেন। আমরা এ সময়ে সবাইকে আমাদের
পারিবারিক গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি।
ওসবার্ন সাবাথের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে জন্ম দেন হেভি মেটাল ঘরানার
‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো গান। মাত্র তিন সপ্তাহ আগেই নিজের শহর বার্মিংহামে
জীবনের শেষ কনসার্টে গান করেন। মঞ্চে ছিলেন তার অনুপ্রেরণায় গড়ে ওঠা মেটালিকা, গানস
এন’রোজেসসহ আরও অনেকে রক ব্যান্ডের কিংবদন্তি শিল্পীরা।
ওসবার্নের মৃত্যুর কারণ স্পষ্ট করা হয়নি। তবে বেশ কয়েক বছর ধরেই তিনি
নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে ওসবার্নের পারকিনসন রোগ ধরা পড়ে।
