Logo
Logo
×

দশ দিগন্ত

হাঙ্গেরিকে তেল-গ্যাস কেনার ছাড়পত্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাঙ্গেরিকে তেল-গ্যাস কেনার ছাড়পত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ছবি: সংগৃহীত

রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি। অর্থাৎ দেশটি মস্কোর কাছ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যেতে পারবে। পাশাপাশি হাঙ্গেরির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক এক বছরের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ কথা বলেন।

ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অরবান শুক্রবার ওয়াশিংটনে যান। হাঙ্গেরি যেন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারে, সে ব্যাপারে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টায় তার সঙ্গে বৈঠক করেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানির ওপর ওই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য রাশিয়ার জ্বালানি ব্যবহার করা সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম