Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’, রাশিয়ার হামলার পর জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’, রাশিয়ার হামলার পর জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ার সর্বশেষ প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা জরুরি। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তার আহ্বান জানান।

মঙ্গলবার (২ জুন) জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সহায়তা অত্যন্ত জরুরি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম