Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৬ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

২৬ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের ধারাবাহিকতায় ইতিহাসে স্থান করে নেয়। ভালো-মন্দ, প্রথম সাফল্য কিংবা মানবসভ্যতার জন্য আশীর্বাদ ও অভিশাপ—সবকিছু মিলেই ইতিহাস আমাদের সামনে তুলে ধরে নতুন দিগন্তের পথনির্দেশনা।

আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এক নজরে দেখে নেওয়া যাক—ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।

উল্লেখযোগ্য ঘটনাবলি

১১৩৫: রাজা স্টিফেন ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৫৩০: দ্বিতীয় মুঘল সম্রাট হিসেবে হুমায়ুনের অভিষেক।

১৭৪৮: দক্ষিণ নেদারল্যান্ডস ইস্যুতে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর।

১৭৮৯: ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টি-তে নাবিক বিদ্রোহ।

১৭৯২: রাজদ্রোহের অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার কার্যক্রম শুরু।

১৭৯৩: গেইসবার্গের যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রান্সের বিজয়।

১৮০১: বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।

১৮৯৮: পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯০৬: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রদর্শিত হয়।

১৯১৩: কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি-লিট উপাধিতে ভূষিত করে।

১৯১৯: লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। 

১৯৩২: চীনের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু।

১৯৬২: ঢাকার বায়তুল মোকাররম মসজিদে প্রথম জুমার নামাজ আদায়।

১৯৭৯: সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির আফগানিস্তান আগ্রাসন শুরু।

১৯৯২: রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রথম চুক্তি।

২০০১: ডেনিস টিটো বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে স্বীকৃতি পান।

২০০৪: ভারত মহাসাগরীয় অঞ্চলে ইতিহাসের ভয়াবহ সুনামি আঘাত হানে।

জন্মদিন

১১৯৪: ফ্রেডেরিক দ্বিতীয়, জার্মান সম্রাট।

১৭৯১: চার্লস ব্যাবেজ—কম্পিউটারের জনক হিসেবে খ্যাত।

১৮৬১: মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ।

১৮৯৩: মাও সে তুং, চীনা কমিউনিস্ট পার্টির নেতা।

১৯৩৮: আলমগীর কবির, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা।

১৯৯২: মিনার রহমান, জনপ্রিয় সংগীতশিল্পী।

মৃত্যুদিন

১৫৩০: বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

১৯৭২: হ্যারি এস ট্রুম্যান, যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট।

১৯৯৯: শংকর দয়াল শর্মা, ভারতের নবম রাষ্ট্রপতি।

২০২০: আব্দুল কাদের, বাংলাদেশি অভিনেতা।

২০২১: ডেসমন্ড টুটু, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

২০২৪: মনমোহন সিং, ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী ও প্রখ্যাত অর্থনীতিবিদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম