৩০ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে—আর সেই পথচলাতেই নানা ঘটনা, দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে গড়ে ওঠে মানবসভ্যতার ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে ঘটে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও আলোচিত ব্যক্তিত্বের জীবনগাথা আমাদের সামনে ভেসে ওঠে। সে কারণেই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে চিরকাল গুরুত্ব বহন করে।
আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।
ঘটনাবলি
১৭৩০ – জাপানের হোক্কাইদোতে ভয়াবহ ভূমিকম্পে এক লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়।
১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
১৮০৩ – গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।
১৯০৬ – ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনের মাধ্যমে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।
১৯২২ – বলশেভিক বিপ্লবের প্রভাবে জার সাম্রাজ্যের পতন ঘটে এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯২৫ – কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
১৯৪৭ – দুটি ইহুদিবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।
১৯৫৯ – চীনের প্রথম ব্যাল্লে দল হিসেবে পেইচিং নৃত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্বোধন করা হয়।
১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৭ – চীন ও দক্ষিণ আফ্রিকা সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানীতে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় যৌথ ইস্তাহারে স্বাক্ষর করে।
২০০৬ – মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়।
জন্ম
১৮৬৫ – নোবেলজয়ী ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয়ের জন্ম।
১৯৪৬ – জার্মান জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ বের্টি ফোক্টসের জন্ম।
১৯৫০ – ডেনিশ কম্পিউটার বিজ্ঞানী ও সি++ ভাষার উদ্ভাবক বিয়ারনে স্ট্রোভস্ট্রুপের জন্ম।
মৃত্যু
১৯৪৪ – ফরাসি ঔপন্যাসিক ও বিশ্বশান্তি আন্দোলনের অন্যতম পুরোধা রোমাঁ রোলাঁর মৃত্যু।
১৯৫৩ – কবি শাহাদাৎ হোসেনের মৃত্যু।
১৯৫৯ – পল্লীগীতি শিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের ইন্তেকাল।
১৯৬৮ – জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রাইগভে লির মৃত্যু।
১৯৭৯ – বি. অজিত কুমার দত্তের মৃত্যু।
২০১১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এম. হামিদুল্লাহ খানের মৃত্যু।
