Logo
Logo
×

একদিন প্রতিদিন

২ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত সব ঘটনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

২ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত সব ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। মানবসভ্যতার অগ্রগতি, সংগ্রাম, সাফল্য ও বেদনাবিধুর অধ্যায়—সবই ইতিহাসের পাতায় স্থান করে নেয়। সেই ধারাবাহিকতায় আজ ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার। বিশ্ব ও উপমহাদেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনার কারণে ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। আসুন, এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১৪০৯ – জার্মানির ঐতিহ্যবাহী লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৪৯২ – স্পেনের গ্রানাডায় মুসলিম শাসনের পতন ঘটে; রানি ইসাবেলা ও রাজা ফার্ডিন্যান্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।

১৭৫৭ – ব্রিটিশদের দ্বারা কলকাতা দখল।

১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে মার্কিন বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ হামলার মুখে পড়ে।

১৭৮৮ – জর্জিয়া যুক্তরাষ্ট্রের চতুর্থ রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

১৮৩৯ – লুই ডাগুয়ের প্রথম চাঁদের আলোকচিত্র ধারণ করেন।

১৮৪৩ – অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আধুনিক ডাক ব্যবস্থার সূচনা ও প্রথম ডাকবাক্স স্থাপন।

১৮৫২ – লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।

১৮৫৬ – ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৯০ – সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।

১৯০৫ – রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রুশ বাহিনীর জাপানের কাছে আত্মসমর্পণ।

১৯১২ – কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।

১৯৩৯ – বোম্বাইয়ে (বর্তমান মুম্বাই) সাধারণ ধর্মঘটে অংশ নেয় প্রায় দুই লাখ শ্রমিক।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেনে জার্মান বিমান হামলা।

১৯৪২ – যুক্তরাষ্ট্রে এফবিআই ৩৩ জন জার্মান গুপ্তচরকে গ্রেপ্তার করে; এটি দেশটির ইতিহাসে সর্ববৃহৎ গুপ্তচর গ্রেফতারের ঘটনা।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি বাহিনী ফিলিপাইনের রাজধানী ম্যানিলা দখল করে।

১৯৪৫ – জার্মানির নুরেমবার্গে মিত্রবাহিনীর বোমা হামলা।

১৯৪৬ – ব্রিটিশ সরকার দেশ বিভাগ বিষয়ে আলোচনার জন্য নেহরু, বালদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।

১৯৫০ – কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট উদ্বোধন।

১৯৫৪ – ভারতে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী অসামরিক সম্মাননা প্রবর্তন।

১৯৫৫ – পানামার প্রেসিডেন্ট হোসে আন্তোনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত।

১৯৬৫ – পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিজয়।

১৯৬৭ – সাবেক অভিনেতা রোনাল্ড রেগান ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে শপথ নেন।

১৯৭১ – স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল ম্যাচে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু।

১৯৮০ – আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র SALT-II চুক্তির অনুমোদন স্থগিত করে।

১৯৮৮ – বেনজির ভুট্টো প্রথম মুসলিম প্রধানমন্ত্রীর মর্যাদায় শপথ গ্রহণ করেন।

১৯৮৯ – ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খোমেনী (রহ.) সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভকে ঐতিহাসিক চিঠি পাঠান।

১৯৯৪ – মেক্সিকোর চিয়াপাসে জাপাতিস্তা বিদ্রোহ; সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫৭ জন।

জন্মদিন

১৮২২ – রুডলফ ক্লাউজিউস, জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৯২ – নীলরতন ধর, প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়নবিদ।

১৮৯৬ – খগেন্দ্রনাথ মিত্র, শিশু সাহিত্যিক।

১৯১৭ – আহসান হাবীব ও শওকত ওসমান—বাংলা সাহিত্যের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব।

১৯২০ – আইজাক আসিমভ, বিশ্বখ্যাত বিজ্ঞান কল্পকাহিনি লেখক।

১৯৫৩ – শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী।

১৯৬০ – রমন লাম্বা, ভারতীয় ক্রিকেটার।

১৯৮১ – ম্যাক্সি রোদ্রিগেজ, আর্জেন্টাইন ফুটবলার।

মৃত্যুদিন

১৯৭৫ – সিরাজ সিকদার, বাংলাদেশি সমাজতান্ত্রিক নেতা।

১৯৮৯ – সফদার হাশমি, ভারতীয় নাট্যব্যক্তিত্ব।

১৯৯৯ – অতুল সুর, খ্যাতিমান ইতিহাসবিদ।

২০২০ – ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

অন্যান্য

জাতীয় সমাজসেবা দিবস (বাংলাদেশ)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম