Logo
Logo
×

একদিন প্রতিদিন

৪ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

৪ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটে চলে অসংখ্য ঘটনা। সময়ের স্রোতে সেসব ঘটনার মধ্য থেকেই কিছু ইতিহাসে স্থান করে নেয়—যা কখনো মানবসভ্যতার অগ্রযাত্রার মাইলফলক, কখনো আবার অভিশাপ কিংবা আশীর্বাদ হয়ে চিহ্নিত হয়।

আজ ৪ জানুয়ারি ২০২৬, রোববার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

উল্লেখযোগ্য ঘটনাবলি

৪৬ খ্রিষ্টপূর্বাব্দ: রুসপিনার যুদ্ধে টিটাস ল্যাবিয়েনাসের কাছে জুলিয়াস সিজার পরাজিত হন।

৮৭১: রিডিংয়ের যুদ্ধে ওয়েসেক্সের রাজা এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।

১৪৯৩: ক্রিস্টোফার কলম্বাস নব-আবিষ্কৃত আমেরিকা ত্যাগ করে তার প্রথম অভিযান সম্পন্ন করেন।

১৬৪২: ব্রিটেনের গৃহযুদ্ধ চলাকালে রাজা প্রথম চার্লস সংসদে হামলা চালান।

১৭৬২: ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৭৭: জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে মার্কিন বাহিনী প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশদের পরাজিত করে।

১৮৪৭: স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।

১৮৬১: মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী মহাকাব্য মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়।

১৮৭৭: বিজ্ঞানী টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেন।

১৮৮৫: বিশ্বে প্রথম অ্যাপেনডিসাইটিস অস্ত্রোপচার সম্পন্ন হয়।

১৯০৬: কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই বছর নিকারাগুয়ার মানাগুয়া শহর ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়।

১৯২৭: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।

১৯৩৪: ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯৪৭: দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।

১৯৪৮: পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮: বার্মা (বর্তমান মিয়ানমার) ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫১: কোরিয়া যুদ্ধে চীন ও উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিউল দখল করে।

১৯৬০: নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।

১৯৭১: জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করে।

১৯৭২: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

১৯৯০: দেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৯: ইউরোপীয় ইউনিয়নে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর প্রচলন শুরু হয়।

২০০৪: নাসার মহাকাশযান ‘স্পিরিট’ মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করে।

২০১০: কেপলার-৪ নামে দূরবর্তী একটি নক্ষত্র আবিষ্কৃত হয়।

জন্ম

১০৭৭: চীনের সম্রাট ঝেজং।

১৬৪৩: আইজ্যাক নিউটন—ইংরেজ পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ (মৃ. ১৭২৭)।

১৭৮৫: ইয়াকব গ্রিম—জার্মান ভাষাতাত্ত্বিক ও পুরাণবিদ।

১৮০৯: লুই ব্রেইল—অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির প্রবর্তক (মৃ. ১৮৫২)।

১৮১৩: স্যার আইজাক পিটম্যান—শর্টহ্যান্ড পদ্ধতির উদ্ভাবক।

১৯৪০: কাও শিংচিয়েন—নোবেল সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চীনা লেখক।

১৯৫০: খোন্দকার আশরাফ হোসেন—বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।

১৯৬৫: গি ফোর্জে—ফরাসি টেনিস খেলোয়াড়।

১৯৬৬: ফাহমিদা নবী—বাংলাদেশি সংগীতশিল্পী।

মৃত্যু

১২৪৮: পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাঞ্চো।

১৯৩১: খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।

১৯৪১: নোবেলজয়ী দার্শনিক অঁরি বেগসঁ।

১৯৬০: আলবেয়ার কাম্যু—নোবেল পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক।

১৯৬১: এরউইন শ্রোডিঙ্গার—অস্ট্রীয় পদার্থবিদ।

১৯৬৫: টি. এস. এলিয়ট—বিশ্বখ্যাত কবি ও সমালোচক।

১৯৮৩: রবীন্দ্রসংগীতশিল্পী সাগর সেন।

১৯৯৪: রাহুল দেব বর্মন—ভারতীয় সংগীত পরিচালক।

১৯৯৭: আখতারুজ্জামান ইলিয়াস—বাংলাদেশি কথাসাহিত্যিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম