ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বব্যাপী প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনা সময়ের পরিক্রমায় ইতিহাসে স্থান পায়। ভালো-মন্দ, প্রথম কিংবা মানবসভ্যতার জন্য আশীর্বাদ ও অভিশাপ—সবই ইতিহাসের অংশ। আজ শনিবার, ১০ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন।
ঘটনাবলি
১০৭২: রবার্ট গিসকার্ড পালেরমো দখল করেন।
১৬১৬: রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।
১৬৪২: রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান।
১৬৬৩: ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন।
১৮১১: যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে কৃষ্ণাঙ্গ দাসদের বিদ্রোহ দমন করা হয়।
১৮১৫: ব্রিটেন সিলোনের (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮২৪: ব্রিটিশ নাগরিক জোসেপ অ্যাসপডিন এক ধরনের সিমেন্ট উদ্ভাবন করেন।
১৮৩৯: ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা রপ্তানি হয়।
১৮৬১: ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৮৬৩: লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয়।
১৮৮৯: আইভরিকোস্টের ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
১৯০১: টেক্সাসে তেল শ্রমিকদের মহাধর্মঘট শুরু হয়; একই বছর খননকালে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল উদ্গীরণ ঘটে।
১৯২০: লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়; ভার্সাই চুক্তি কার্যকর হয়।
১৯২৩: ফ্রান্স ও বেলজিয়ামের সেনাবাহিনী জার্মানির রুর অঞ্চল দখল করে।
১৯৪০: বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।
১৯৪৮: জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়।
১৯৫৭: মেকমিলেন এডেনের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
১৯৬৪: পানামা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে; একই বছর চীন ও তিউনিসিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৬৮: চাঁদে মহাশূন্যযানের অবতরণ ও পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।
১৯৭২: পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
১৯৭৫: ৫০০ বছরের পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে এঙ্গোলা স্বাধীনতা লাভ করে।
১৯৭৭: অগ্নিকাণ্ডে জায়ারে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
২০০২: ডাভি আন্তর্জাতিক টেবিল টেনিস ভ্রাম্যমাণ প্রতিযোগিতা চীনের থিয়েচিং শহরে অনুষ্ঠিত হয়।
২০২০: দশকের প্রথম ‘উল্ফ মুন এক্লিপ্স’ দেখা যায়।
জন্ম
১৫৫৪ - সাইমন মারিয়াস, জার্মান জ্যোতির্বিজ্ঞানী।
১৮৮০ - গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ।
১৮৮৩ - আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয়, সোভিয়েত রুশ লেখক।
১৯০১ - প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমিরবরণ ভট্টাচার্য।
১৯০৮ - বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।
১৯১০ - মোহাম্মদ নাসির আলী, বাংলাদেশের শিশুসাহিত্যিক।
১৯২৪ - সবিতাব্রত দত্ত ভারতীয় বাঙালি অভিনেতা ও নেপথ্য সংগীতশিল্পী।
১৯৩০ - বাসু চ্যাটার্জি, বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক।
১৯৩৬ - রবার্ট উড্রো উইলসন, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।
১৯৩৯ - সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক।
১৯৪৫ – নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব।
১৯৪৮ - ডোনাল্ড ফাগেন, মার্কিন রক কিবোর্ডবাদক।
১৯৪৮ - তেরেসা গ্রাভেস, মার্কিন অভিনেত্রী এবং কৌতুকাভিনেত্রী।
১৯৪৮ - মিস্চা মায়স্ক্য়, লাতভীয় বাদ্যযন্ত্রকারী।
১৯৪৮ - উইলিয়াম স্যানডারসন, মার্কিন অভিনেতা এবং কৌতুকাভিনেতা।
১৯৫০ - সুচিত্রা ভট্টাচার্য ভারতীয় বাঙালি সাহিত্যিক।
১৯৭০ - আলিসা মারিখ, সার্বীয় গ্রান্ডমাস্টার, দাবা।
১৯৭২ - ব্রায়ান ললার, মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৭৩ - গ্লেন রবিনসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৭৪ - ঋত্বিক রোশন, ভারতীয় অভিনেতা।
১৯৭৫ - জ্যাক ডেলোমি, মার্কিন ফুটবল খেলোয়াড়।
১৯৭৬ - এডাম কেনেডি, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৭৮ - ব্রেন্ট স্মিথ, মার্কিন গায়ক, শাইনডাউন গানের দল।
১৯৮৪ - কাল্কি কেকল্যাঁ, ভারতে জন্মগ্রহণকারী ফরাসি অভিনেত্রী ও লেখিকা।
মৃত্যু
১৮৬২ - শ্যামুয়েল কোল্ট, পিস্তল আবিষ্কারক।
১৯০৮ - মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর, ভারতীয় উপমহাদেশের অবিভক্ত বাংলার একজন বিদ্বোৎসাহী, নাট্যামোদী, শিল্পকলাপ্রেমী এবং মানবদরদী ব্যক্তিত্ব।
১৯১১ - শিশির কুমার ঘোষ, প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা।
১৯৫১ - সিনক্লেয়ার লুইস, নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার।
১৯৫৭ - গ্যাব্রিয়েল মিস্ত্রাল, চিলির নোবেলজয়ী নারী সাহিত্যিক।
১৯৬৮ - রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ‘জাপান-বন্ধু ভারতীয়’ নামে সুপরিচিত।
১৯৮২ - সুধীন দাশগুপ্ত, ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক, গীতিকার ও গায়ক।
১৯৮৬ - ইয়ারোস্লাভ সেইফের্ত, নোবেলজয়ী চেক কবি-সাংবাদিক।
২০১৬ - ডেভিড বোয়ি, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
২০২০ - মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
