Logo
Logo
×

একদিন প্রতিদিন

১১ জানুয়ারি: ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম

১১ জানুয়ারি: ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

প্রতিদিনের নানা ঘটনা সময়ের ধারায় রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, প্রথম সাফল্য কিংবা মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ যেসব ঘটনা, সেগুলোই ইতিহাসে স্থান করে নেয়। নানা প্রয়োজনে পাঠকেরা জানতে চান এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।

আজ রোববার, ১১ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা—

ঘটনাবলি

১১৫৮: দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬১৩: মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৬৯৩: ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতজনিত শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

১৭৫৯: যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কোম্পানির যাত্রা শুরু।

১৭৭৯: চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৮২: সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশ বাহিনীর কাছে ডাচরা আত্মসমর্পণ করে।

১৮৪৬: নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকার প্রকাশ।

১৮৬৬: অস্ট্রেলিয়া যাওয়ার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।

১৮৭৯: এ্যাংলো-জুলু যুদ্ধের সূচনা।

১৯০৮: গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ ঘোষণা করা হয়।

১৯২২: মানবদেহে প্রথমবারের মতো ডায়াবেটিস চিকিৎসায় ইনসুলিন ব্যবহার।

১৯২৬: জেদ্দায় ইবনে সউদ নিজেকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।

১৯২৮: সোভিয়েত নেতা জোসেফ স্টালিন লিও ট্রটস্কিকে নির্বাসনে পাঠান।

১৯৩৮: চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহানে প্রকাশিত হয়।

১৯৭২: মঙ্গোলিয়া ও পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১৯৭২: বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।

১৯৭৬: ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।

১৯৯২: আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।

২০০২: কিউবার গুয়ান্টানামো বে-তে অবস্থিত মার্কিন বন্দিশিবিরে প্রথম বন্দিদের পাঠানো হয়।

২০০২: বাংলাদেশের কূটনীতিক কিউ এ এম এ রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন।

জন্ম

১৭৫৫: আলেকজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিবিদ।

১৮৪২: উইলিয়াম জেমস, মার্কিন দার্শনিক ও মনোবিজ্ঞানী।

১৮৫৯: লর্ড কার্জন, ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয়।

১৮৬৪: এইচ. জর্জ সেলফরিজ, সেলফরিজ অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা।

১৮৭৩: হাইম বিয়ালিক, হিব্রু কবি।

১৯৩৮: মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

১৯৪১: শেফালী ঘোষ, প্রখ্যাত কণ্ঠশিল্পী।

১৯৭১: ম্যারি জে. ব্লাইজ, মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী।

মৃত্যু

১৯২৮: টমাস হার্ডি, ইংরেজ ঔপন্যাসিক।

১৯৬৬: লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।

২০০৮: এডমন্ড হিলারি, নিউজিল্যান্ডের পর্বতারোহী।

২০১৪: এরিয়েল শ্যারন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী।

২০১৫: চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক।

২০২৪: দেবারতি মিত্র, বিশিষ্ট কবি।

দিবস

  • আন্তর্জাতিক ফিতা আস্টা বৈদালি দিবস
  • আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সমতা দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম