|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের ধারায় ইতিহাসে রূপ নেয়। ইতিহাসে স্থান পায় এমন সব ঘটনা—যা ছিল ব্যতিক্রমী, যা ছিল প্রথম, কিংবা যা মানবসভ্যতার জন্য আশীর্বাদ বা অভিশাপ হয়ে এসেছে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেই ইতিহাসের কথা।
আজ সোমবার, ১২ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়াবলি।
ঘটনাবলি
১৭০১ – সুইজারল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন।
১৭৭৩ – দক্ষিণ করোলিনার চার্লসটনে জনগণের জন্য প্রথম ঔপনিবেশিক আমেরিকান জাদুঘর খোলা হয়।
১৮৪৮ – ভারতের গভর্নর জেনারেল হিসেবে লর্ড ডালহৌসি কলকাতায় আগমন করেন।
১৮৬৬ – যুক্তরাজ্যের লন্ডনে রয়েল এ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৭৯ – আফ্রিকায় ব্রিটিশ জুলু যুদ্ধ শুরু হয়।
১৯০৮ – প্রথমবারের মতো আইফেল টাওয়ার থেকে সবচেয়ে দূরবর্তী রেডিও বার্তা প্রেরণ করা হয়।
১৯৩৪ – বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়।
১৯৪৩ – সোভিয়েত ইউনিয়নের বাহিনী লেনিনগ্রাদে নাৎসি জার্মানির আরোপিত অবরোধ আংশিকভাবে ভাঙতে সক্ষম হয়।
১৯৫৪ – অস্ট্রিয়ায় তুষারধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়।
১৯৬০ – কেনিয়ায় আট বছরের জরুরি অবস্থার অবসান ঘটে।
১৯৬৪ – জাঞ্জিবারে অভ্যুত্থান শুরু হয়।
১৯৬৬ – মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন ঘোষণা দেন, কমিউনিস্ট আগ্রাসন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামে অবস্থান করবে।
১৯৭০ – বায়ফ্রো বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নাইজেরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটে।
১৯৭১ – পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এস. এম. আহসান একটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন; ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় আইন পাসের পর এর নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।
১৯৭২ – পোল্যান্ড ও বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৭৩ – ইয়াসির আরাফাত দ্বিতীয়বারের মতো পিএলও’র প্রধান নির্বাচিত হন।
১৯৭৬ – প্রধানমন্ত্রী কুকরিত প্রমাজের পদত্যাগের পর থাইল্যান্ডের কোয়ালিশন মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
১৯৮৩ – আংগোলা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৯৫ – ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হয়।
১৯৯৮ – মানব ক্লোনিং নিষিদ্ধ করে ১৯টি ইউরোপীয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০১ – ক্যালিফোর্নিয়ার ডিজনীল্যান্ড রিসোর্টে ‘ডাউনটাউন ডিজনি’ উদ্বোধন করা হয়।
২০০২ – বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন হয়।
২০০৪ – বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরি–২ প্রথম যাত্রা শুরু করে।
২০০৫ – কেপ কানাভেরাল থেকে ‘ডিপ ইমপ্যাক্ট’ নভোযান উৎক্ষেপণ করা হয়।
২০০৬ – সৌদি আরবের মিনায় হজের শয়তানকে পাথর নিক্ষেপের সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত হন।
২০১০ – হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার মানুষের মৃত্যু হয় এবং রাজধানী পোর্ট-অউ-প্রিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জন্ম
১৭২৪ – ফ্রান্সেস ব্রুক, ইংরেজ লেখক ও নাট্যকার।
১৭২৯ – এডমান্ড বার্ক, অ্যাংলো-আইরিশ লেখক, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
১৮৬৩ – স্বামী বিবেকানন্দ, নব্যযুগে বেদান্ত দর্শনের গুরু ও দার্শনিক সন্ন্যাসী।
১৮৭৬ – জ্যাক লন্ডন, মার্কিন লেখক।
১৮৮৬ – নেলী সেনগুপ্তা, রাজনৈতিক ও সমাজকর্মী।
১৯১০ – লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
১৯১২ – রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
১৯১৩ – ধীরেন্দ্রলাল ধর, খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক।
১৯২১ – আবদুল গনি হাজারী, বাঙালি কবি ও সাংবাদিক।
১৯৩৬ – ক্যাপ্টেন নুরুল হক, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান।
১৯৪২ – এ. টি. এম. হায়দার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
১৯৫৬ – নিকোলাই নস্কভ, রুশ সংগীতশিল্পী।
মৃত্যু
১৫৯৯ – রোম সম্রাট মাকসিমিলিয়ান।
১৬৬৫ – পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।
১৮২৯ – ফ্রিডরিশ ফন শ্লেগেল, জার্মান কবি।
১৯৩৩ – প্রদ্যোতকুমার ভট্টাচার্য, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
১৯৩৪ – সূর্য সেন (মাস্টারদা) ও তারকেশ্বর দস্তিদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৭২ – গোলাম রহমান, প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৭৬ – আগাথা ক্রিস্টি, রহস্য সাহিত্যের বিখ্যাত লেখিকা, ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
২০০৫ – অমরিশ পুরি, ভারতীয় অভিনেতা ও থিয়েটার শিল্পী।
২০১৩ – উইলিয়াম অ্যান্ড্রু ম্যাকে, কানাডিয়ান আইনজীবী ও বিচারক।
