ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা কালক্রমে ইতিহাসে স্থান করে নেয়। মানবসভ্যতার অগ্রগতি, সংগ্রাম, সাফল্য ও বিপর্যয়ের সাক্ষী হয়ে ওঠে প্রতিটি দিন। তেমনি ইতিহাসে নানা কারণে স্মরণীয় ১৪ জানুয়ারি। আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুর তালিকা।
ঘটনাবলি
১৫১৪ – দাসপ্রথার বিরুদ্ধে ঘোষণা দেন পোপ লিও দশম।
১৬৩৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।
১৭৬১ – পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগান বাহিনীর কাছে মারাঠারা পরাজিত হয়।
১৮১৪ – ডেনমার্কের রাজা নরওয়ে সুইডেনের রাজার কাছে হস্তান্তর করেন।
১৮৫৮ – ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন তৃতীয়ের ওপর ব্যর্থ হত্যাচেষ্টা চালানো হয়।
১৮৯৯ – স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় ‘উদ্বোধন’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯০৭ – ভয়াবহ ভূমিকম্পে জামাইকার রাজধানী কিংস্টন বিধ্বস্ত হয়; প্রাণ হারান প্রায় এক হাজার মানুষ।
১৯২৯ – আফগানিস্তানের রাজা আমানুল্লাহ খান সিংহাসন ত্যাগ করেন।
১৯৩৮ – মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠে রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।
১৯৪৩ – মরক্কোর কাসাব্লাঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডি. রুজভেল্টের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৬৯ – পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচি গৃহীত হয়।
১৯৬৯ – ভারতের মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে রাখা হয় তামিলনাড়ু।
১৯৭২ – ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়।
১৯৭৫ – চীনে নতুন সংবিধান ঘোষণা করা হয় এবং রাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়।
১৯৮০ – আফগানিস্তানে আগ্রাসনের দায়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
১৯৯১ – ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হামলায় পিএলওর শীর্ষ নেতা আবু আয়াদসহ চারজন নিহত হন।
১৯৯৮ – যুক্তরাষ্ট্রের গবেষকরা এক গবেষণায় জানান, একটি নির্দিষ্ট এনজাইম কোষের মৃত্যু ও বার্ধক্যের গতি কমাতে সহায়তা করে।
২০০০ – বসনিয়ায় ১৯৯৩ সালে শতাধিক মুসলমান হত্যার দায়ে পাঁচ বসনীয় ক্রোটকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড দেন জাতিসংঘ ট্রাইব্যুনাল।
২০০৫ – শনিগ্রহের উপগ্রহ টাইটানে নাসার হুইজেন্স প্রোব সফলভাবে অবতরণ করে।
২০০৮ – নাসার ম্যাসেঞ্জার মহাকাশযান প্রথমবারের মতো বুধ গ্রহের অদেখা অংশের ছবি ধারণ করে।
জন্ম
১৫৫১ – আবুল ফজল, মুঘল আমলের খ্যাতনামা ঐতিহাসিক।
১৮৩১ – তারাপদ সাঁতরা, বাঙালি পুরাতত্ত্ববিদ ও লোকসংস্কৃতি গবেষক।
১৮৬১ – ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা ও শেষ উসমানীয় সুলতান।
১৮৭৫ – আলবার্ট সোয়েইৎজার, খ্যাতনামা ফরাসি চিকিৎসক ও সঙ্গীতবিদ।
১৯০৩ – ড. নীহাররঞ্জন রায়, প্রখ্যাত ইতিহাসবিদ।
১৯১৯ – কাইফি আজমি, উর্দু কবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব।
১৯২৪ – সবিতাব্রত দত্ত, বাঙালি অভিনেতা ও গায়ক।
১৯২৫ – ইউকিও মিশিমা, জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার।
১৯২৬ – মহাশ্বেতা দেবী, প্রখ্যাত কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।
১৯২৯ – শ্যামল মিত্র, বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।
১৯৪১ – ফে ডানাওয়ে, মার্কিন অভিনেত্রী।
১৯৫৫ – উলহাস কাশালকর, আগ্রা ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী।
১৯৫৯ – পল মরিন, কানাডীয় চিত্রকর।
১৯৬৫ – সীমা বিশ্বাস, ভারতীয় চলচ্চিত্র ও থিয়েটারের অভিনেত্রী।
১৯৬৭ – এমিলি ওয়াটসন, ব্রিটিশ অভিনেত্রী।
মৃত্যু
১৭৪২ – এডমন্ড হ্যালি, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতবিদ।
১৭৫৩ – জর্জ বার্কলি, আইরিশ দার্শনিক।
১৮৯৮ – লুইস ক্যারল, শিশুসাহিত্যিক ও কৌতুক লেখক।
১৯৫৪ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।
১৯৬২ – অমরেন্দ্রনাথ ঘোষ, প্রগতিশীল লেখক।
১৯৬৯ – মোহনলাল গঙ্গোপাধ্যায়, শিশু-কিশোর সাহিত্যিক।
১৯৭১ – দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রগতিবাদী সাহিত্যিক।
১৯৭২ – অনুভা গুপ্ত, বাঙালি অভিনেত্রী।
১৯৭৮ – কুর্ট গ্যডেল, যুক্তিবিদ ও গণিতবিদ।
২০০৮ – সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার।
২০২০ – কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক সংসদ সদস্য।
