Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

১৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

ছবি: সংগৃহীত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের প্রবাহে ইতিহাসে পরিণত হয়। ইতিহাসে স্থান পায় এমন সব ঘটনা—যা ছিল মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ, প্রথম কোনো অর্জন, কিংবা আশীর্বাদ ও অভিশাপের প্রতীক। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় এসব স্মরণীয় দিনের দিকে।

আজ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

ঘটনাবলি

৯২৯ — স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান কর্ডোভায় রাজধানী স্থাপন করেন।

১৪৯২ — স্পেনিশ ভাষার প্রথম ব্যাকরণ রানি ইসাবেলা প্রথমের কাছে হস্তান্তর করা হয়।

১৬০৫ — বিশ্বখ্যাত উপন্যাস ডন কুইকসোট-এর প্রথম প্রকাশ।

১৬৬৬ — ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ড যুদ্ধ ঘোষণা করে।

১৭৬১ — ফরাসিদের কাছ থেকে পুদুচেরি দখল করে ব্রিটিশরা।

১৭৬৮ — কলকাতায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়।

১৮৪৬ — যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা।

১৯২০ — প্যারিসে লিগ অব নেশন্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৯২২ — কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।

১৯২৩ — ড. সুন জোংসানের নেতৃত্বে বিপ্লবী বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে।

১৯২৯ — বিবিসির প্রথম পত্রিকা দি লিসেনার প্রকাশিত হয়।

১৯৩৩ — উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী জাপানি দখলদারদের বিরুদ্ধে আক্রমণ চালায়।

১৯৪১ — মহানিষ্ক্রমণ দিবস; সুভাষচন্দ্র বসু গৃহবন্দিত্ব ভেঙে কলকাতা ত্যাগ করেন।

১৯৪৫ — অ্যাডলফ হিটলার বাঙ্কারে আশ্রয় নেন।

১৯৫৬ — মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ফিলিস্তিন মুক্ত করার ঘোষণা দেন।

১৯৬৬ — নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ।

১৯৬৯ — সোভিয়েত ইউনিয়নের দুটি নভোযানের প্রথম সংযোগ সম্পন্ন হয়।

১৯৭০ — মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৭২ — নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯৭৩ — যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা।

১৯৭৫ — পর্তুগাল অ্যাংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয়।

১৯৭৯ — গণবিক্ষোভের মুখে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভী দেশত্যাগ করেন।

১৯৮২ — ৪৫০ বছর পর ভ্যাটিকান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন।

১৯৮৬ — ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৮৭ — কাঠমন্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠা।

১৯৯১ — পারস্য উপসাগরীয় যুদ্ধ: যুক্তরাষ্ট্র ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৯৬ — সিয়েরালিওনে অভ্যুত্থানে সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত।

২০০০ — রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০১ — কঙ্গোর প্রেসিডেন্ট লরেন্ট কাবিলা নিজ দেহরক্ষীর হাতে নিহত হন।

২০০২ — জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওসামা বিন লাদেন, আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

২০০৬ — লাইবেরিয়ায় আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।

জন্ম

১৮৫৫ — গোবিন্দচন্দ্র দাস, বাঙালি স্বভাব কবি।

১৮৬৮ — হীরেন্দ্রনাথ দত্ত, আইনজীবী ও চিন্তাশীল লেখক।

১৮৭৪ — রবার্ট সার্ভিস, কানাডীয় কবি।

১৮৮৮ — ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ।

১৯০১ — সুকুমার সেন, ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।

১৯০১ — চপলাকান্ত ভট্টাচার্য, সাহিত্যিক ও সাংবাদিক।

১৯১০ — রামকৃষ্ণ বিশ্বাস, ব্রিটিশবিরোধী বিপ্লবী।

১৯১৯ — মোহাম্মদ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩১ — সুভাষ মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় চিকিৎসক।

১৯৩৩ — সুসান সোনটাগ, মার্কিন লেখিকা ও সমালোচক।

১৯৪০ — চিন্ময় রায়, বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৭ — কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক।

মৃত্যু

১৯১৫ — খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।

১৯২৪ — রাজা প্যারীমোহন মুখোপাধ্যায়, বাঙালি আইনজ্ঞ।

১৯৩৮ — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাসাহিত্যিক।

১৯৪২ — ক্যারল লমবার্ড, মার্কিন অভিনেত্রী।

১৯৬১ — খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, রাজনীতিবিদ।

১৯৮৯ — চপলাকান্ত ভট্টাচার্য, সাহিত্যিক ও সাংবাদিক।

২০০১ — লরেন্ট কাবিলা, কঙ্গোর রাষ্ট্রপতি।

২০০১ — নেপালের রাজা বীরেন্দ্র ও রানী ঐশ্বর্যসহ ১১ জন নিহত হন।

২০১৮ — শাম্মী আখতার, বাংলাদেশি সংগীতশিল্পী।

২০২১ — ফিল স্পেক্টর, মার্কিন সংগীত প্রযোজক।

২০২২ — শাঁওলি মিত্র, নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী।

২০২২ — পণ্ডিত বিরজু মহারাজ, কিংবদন্তি কত্থক শিল্পী।

অন্যান্য

আন্তর্জাতিক গরম ও মশলাদার খাবার দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম