Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৯ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

১৯ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের প্রবাহে ইতিহাসের পাতায় স্থান করে নেয়। ভালো-মন্দ, অর্জন-সংঘাত—মানবসভ্যতার নানা বাঁকবদলের সাক্ষী হয়ে ওঠে নির্দিষ্ট কিছু দিন। সে কারণেই ইতিহাস জানতে আগ্রহের শেষ নেই মানুষের।

আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ তথ্যাবলি।

উল্লেখযোগ্য ঘটনাবলি

১৮২৫ সালে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।

১৮৩৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দরনগরী এডেন দখল করে।

১৮৪০ সালে নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকার উপকূল আবিষ্কার করেন।

১৮৫৯ সালে ফ্রান্স ও সারদিনিয়ার মধ্যে জোট চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৮৩ সালে টমাস আলভা এডিসন প্রথমবারের মতো বৈদ্যুতিক বাতি ব্যবহারিকভাবে প্রদর্শন করেন।

১৮৯৩ সালে হেনরিক ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।

১৯১৫ সালে ব্রিটেনে প্রথম বিমান হামলা চালানো হয়।

১৯২৬ সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ সালে জার্মান বাহিনী সার্মা দখল করে।

১৯৬৬ সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৭৫ সালে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়।

১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনী (রহ.) স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দেন।

১৯৮১ সালে ইরান জিম্মি সংকটের অবসান ঘটে; ৫২ জন মার্কিন নাগরিক মুক্তি পান।

১৯৮৩ সালে অ্যাপল ইনকর্পোরেটেড প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটারে গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ও মাউস ব্যবহারের ঘোষণা দেয়।

১৯৮৬ সালে আইবিএম পিসিতে প্রথম কম্পিউটার ভাইরাস শনাক্ত হয়।

১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১৯৯৩ সালে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৯৭ সালে দীর্ঘ ৩১ বছর পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত নিজ ভূখণ্ডে প্রত্যাবর্তন করলে তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।

২০০৬ সালে নাসার একটি মহাকাশযান প্লুটোর পথে বিস্ফোরণের শিকার হয়।

২০১২ সালে হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট ‘মেগাআপলোড’ এফবিআই বন্ধ করে দেয়।

জন্ম

১৭৩৬ – জেমস ওয়াট, স্কটিশ প্রকৌশলী ও উদ্ভাবক।

১৭৯৮ – অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮০৯ – এডগার অ্যালান পো, মার্কিন কবি ও সাহিত্যিক।

১৮১৩ – হেনরি বেসিমার, লোহা গলানোর চুল্লির উদ্ভাবক।

১৯২০ – পেরেজ দে কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব।

১৯৩৫ – সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় অভিনেতা।

১৯৩৬ – জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

মৃত্যু

১৮৮৬ – রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার।

১৯০৫ – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, দার্শনিক ও ব্রাহ্মধর্ম প্রচারক।

১৯৭৮ – বিজন ভট্টাচার্য, প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা।

২০০২ – ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।

২০১৯ – অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

২০২২ – কাজী আনোয়ার হোসেন, জনপ্রিয় ‘মাসুদ রানা’ চরিত্রের স্রষ্টা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম