২১ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিনের নানা গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ঘটনা সময়ের ধারায় রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, প্রথম বা মানবসভ্যতার জন্য আশীর্বাদ ও অভিশাপ—সবকিছুই ইতিহাসের পাতায় স্থান পায়। নানা প্রয়োজনে মানুষ সেই ইতিহাস জানতে আগ্রহী হয়।
আজ বুধবার, ২১ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৩৭ – পূর্ব ভারতের বঙ্গোপসাগরে সংঘটিত ভয়াবহ প্রাণঘাতী ঝড়ে প্রায় তিন লক্ষ মানুষের মৃত্যু হয়।
১৭৬২ – ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৭৯৩ – ফরাসি সম্রাট ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করে হত্যা করা হয়।
১৮৪৬ – চার্লস ডিকেন্সের সম্পাদনায় ‘দি ডেইলি নিউজ’ পত্রিকার প্রথম প্রকাশ।
১৮৯৯ – ওপেলের অটোমোবাইল উৎপাদন শুরু হয়।
১৯৩৬ – রাজা অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৯৪৯ – চীনের প্রেসিডেন্ট পদ থেকে চিয়াং কাই শেক পদত্যাগ করেন।
১৯৫৪ – পারমাণবিক শক্তিচালিত প্রথম মার্কিন জাহাজ ‘নটিলাস’ সাগরে ভাসে।
১৯৬৮ – উত্তর কোরিয়ার ৩১ কমান্ডো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়; বন্দুকযুদ্ধে একজন ছাড়া সবাই নিহত হন। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৩৪ জন নিহত হয়।
১৯৭০ – ইরাকে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়; ১২ জন নিহত হন।
১৯৭২ – মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়।
১৯৭৫ – আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।
১৯৭৬ – লন্ডন–বাহরাইন ও প্যারিস–রিও রুটে ফ্লাইট চলাচলের মাধ্যমে কনকর্ডের বাণিজ্যিক উড্ডয়ন শুরু।
১৯৯৬ – ইয়াসির আরাফাত ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৭ – সৌদি আরব থেকে বিতাড়িত ৯১২ বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন করেন।
২০০২ – কানাডিয়ান ডলার মার্কিন ডলারের তুলনায় ইতিহাসের সর্বনিম্ন বিনিময় মূল্যে পৌঁছায় (১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ মার্কিন ডলার)।
২০০৩ – মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ২৯ জন নিহত ও প্রায় ১০ হাজার মানুষ গৃহহীন হয়।
২০০৫ – বেলিজের বেলমোপানে সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
২০০৮ – ‘কালো সোমবার’ হিসেবে বিশ্বব্যাপী শেয়ারবাজারে বড় ধস নামে; এফটিএসই ১০০ সূচকে একদিনে ইতিহাসের সর্বোচ্চ পতন ঘটে।
জন্ম
১৮৮২ – পাভেল ফ্লোরেন্সকি, রুশ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ।
১৮৮৫ – উমবেরতো নবিলে, ইতালীয় প্রকৌশলী।
১৯১২ – কনরাড এমিল ব্লখ, নোবেলজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন প্রাণরসায়নবিদ।
১৯১৩ – কুমারেশ ঘোষ, বাঙালি সাহিত্যিক ও ‘যষ্টিমধু’ পত্রিকার সম্পাদক।
১৯২৬ – স্টিভ রিভস, মার্কিন অভিনেতা।
১৯৩০ – সুচরিত চৌধুরী, কথাসাহিত্যিক।
১৯৩৩ – শর্বরী রায়চৌধুরী, ভারতীয় বাঙালি ভাস্কর।
১৯৪১ – প্লাসিডো ডোমিঙ্গো, স্প্যানিশ সঙ্গীতজ্ঞ ও অপেরা শিল্পী।
১৯৫৩ – পল অ্যালেন, মার্কিন উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা।
১৯৫৬ – জিনা ডেভিস, মার্কিন অভিনেত্রী ও সাবেক ফ্যাশন মডেল।
১৯৫৮ – মাইকেল উইনকট, কানাডীয় অভিনেতা।
১৯৬৩ – হাকিম ওলাজুওয়ান, নাইজেরীয় বংশোদ্ভূত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৭৫ – নিকি বাট, সাবেক ইংলিশ ফুটবলার ও কোচ।
১৯৮১ – মাইকেল তেলো, ব্রাজিলীয় গায়ক ও গীতিকার।
১৯৮৬ – সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা।
১৯৮৯ – হেনরিখ মখিতারিয়ান, আর্মেনীয় ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৫২৭ – জুয়ান দে গ্রিজালভা, স্প্যানিশ অভিযাত্রী।
১৬০৯ – জোসেফ জাস্টাস স্কালিগার, ফরাসি ইতিহাসবিদ ও পণ্ডিত।
১৭৩৩ – বার্নার্ড ম্যান্ডেভিল, দার্শনিক ও রাজনৈতিক অর্থনীতিবিদ।
১৮৩১ – লুডভিগ আচিম ভন আরনিম, জার্মান কবি ও লেখক।
১৯০১ – এলিশা গ্রে, টেলিফোনের অন্যতম উদ্ভাবক।
১৯২৪ – ভ্লাদিমির ইলিচ লেনিন, রুশ বিপ্লবের নেতা ও মার্কসবাদের অন্যতম রূপকার।
১৯২৬ – ক্যামিলো গলজি, নোবেলজয়ী ইতালীয় চিকিৎসক।
১৯৪৫ – রাসবিহারী বসু, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা।
১৯৫০ – জর্জ অরওয়েল, ব্রিটিশ লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ।
১৯৫৯ – সেসিল বি. ডেমিল, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫৯ – জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী।
১৯৬৫ – ইরানের প্রধানমন্ত্রী হাসান আলী মনসুর নিহত হন।
১৯৭০ – আলেকজান্ডার হার্জেন, রুশ দার্শনিক ও লেখক।
১৯৭৮ – ফেরদা উতলে, ইংরেজ পণ্ডিত ও লেখক।
১৯৯১ – আবদুল্লাহ রসুল, কৃষকনেতা ও লেখক।
২০০৬ – ইব্রাহিম রুগোভা, কসোভোর প্রথম রাষ্ট্রপতি।
২০১৩ – মাইকেল উইনার, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
