Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৭ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

২৭ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

ছবি: সংগৃহীত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসে স্থান পায়। মানবসভ্যতার অগ্রযাত্রায় যেসব ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—ভালো কিংবা মন্দ, প্রথম কোনো অর্জন কিংবা কোনো অভিশাপ-আশীর্বাদ—সেগুলোর কথাই উঠে আসে ইতিহাসের পাতায়। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় এসব ঘটনা সম্পর্কে।

আজ মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২২: আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা।

১৮৮০: টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট লাভ করেন।

১৯২৬: জন লগি বেয়ার্ড প্রথমবারের মতো জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।

১৯৪৪: সোভিয়েত রাশিয়ার সেনাবাহিনী স্থায়ীভাবে লেনিনগ্রাদের অবরোধ ভাঙতে সক্ষম হয়।

১৯৭৩: প্যারিসে যুক্তরাষ্ট্র ও উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০২: নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক স্থাপনায় বিস্ফোরণে ১ হাজার ১০০ জন নিহত এবং প্রায় ২০ হাজার মানুষ গৃহহারা হয়।

২০০৪: বাংলা উইকিপিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু।

২০০৬: ওয়েস্টার্ন ইউনিয়ন টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়।

জন্ম

১৭৫৬: ভোল্‌ফগাং আমাদেউস মোৎসার্ট—অস্ট্রীয় সুরকার।

১৭৮২: তিতুমীর—ব্রিটিশবিরোধী বিপ্লবী।

১৮৮৬: রাধাবিনোদ পাল—প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

১৮৯১: ইলিয়া এরেনবুর্গ—রুশ ঔপন্যাসিক।

১৮৯৭: কৃষ্ণদয়াল বসু—প্রখ্যাত শিশু-সাহিত্যিক।

১৯০৫: আবুল হাশিম—ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।

১৯৩২: লুইস ক্যারল—‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’খ্যাত হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক।

১৯৩৪: এদিত ক্রসঁ—ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৩: রাম রে—ভারতের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি।

১৯৫৬: অমর সিংহ—ভারতীয় রাজ্যসভার সদস্য।

১৯৬৪: ব্রিজেট ফন্ডা—মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৬৯: বিক্রম ভাট—ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৭৯: রোজামান্ড পাইক—ইংরেজ অভিনেত্রী।

মৃত্যু

১৫৫৬: হুমায়ুন—দ্বিতীয় মুঘল সম্রাট।

১৮১৪: ইয়োহান গটলিব ফিকটে—জার্মান দার্শনিক।

১৮৬০: ইয়ানোস বলিয়ই—হাঙ্গেরীয় গণিতবিদ।

১৯০১: জুসেপ্পে ভের্দি—ইতালীয় সুরকার।

১৯১৭: নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী—নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৬৯: অনুকূলচন্দ্র ঠাকুর—বাঙালি ধর্মসংস্কারক।

১৯৭০: প্রবীর কুমার সেন—প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটার; ১৯৪৮–৫২ পর্যন্ত ১৪টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন।

১৯৭৮: পশুপতি ভট্টাচার্য—খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।

১৯৮৬: পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়—মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।

২০০৫: শাহ এ এম এস কিবরিয়া—বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী।

২০০৭: ওয়াহিদুল হক—বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

২০২৪: শ্রীলা মজুমদার—ভারতীয় বাঙালি অভিনেত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম