Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৯ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ এএম

২৯ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

সময়ের স্রোত তার নিজস্ব নিয়মেই বয়ে চলে। সেই স্রোতের ধারায় নানা ঘটনা–দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয় মানবসভ্যতা, গড়ে ওঠে ইতিহাস। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। 

আজ ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার। চলুন ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নিই—এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

ঘটনাবলি

১৫২৮: মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।

১৫৯৫: উইলিয়াম শেকসপিয়ারের নাটক ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩: বিজ্ঞানী গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ পর্যবেক্ষণ করেন।

১৬৭৬: দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০: জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ প্রকাশিত হয়।

১৮২০: চতুর্থ জর্জ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৮৪৫: এডগার অ্যালান পো-এর বিখ্যাত কবিতা ‘দ্য র‍্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮: সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১: ক্যানসাস যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

১৯১৬: প্যারিসে জার্মান বাহিনী প্রথমবারের মতো জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯: ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ প্রণয়ন করা হয়।

১৯৮৯: হাঙ্গেরি ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯২: ভারত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

১৯৯৬: ভেনিসের ঐতিহাসিক অপেরা হাউস লা-ফেনিস ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়।

১৯৯৬: ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে যায়।

২০০১: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ করে।

জন্ম

১৮৪৩: যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিন্‌লি।

১৮৬০: রুশ চিকিৎসক, ছোটগল্পকার ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ।

১৮৯০: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে।

১৯২৬: নোবেলজয়ী পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালাম।

১৯৪৭: নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক।

১৯৫৪: জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ওপ্রাহ উইনফ্রে।

১৯৭৯: আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কিগান।

১৯৯২: রুশ ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহভ।

মৃত্যু

১৬৭৬: রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস।

১৮২০: ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ।

১৮৮৯: রুশ বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা ওসিপ জেটকিন।

১৯৩৪: নোবেলজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিটজ হাবার।

১৯৩৭: বিশ্বখ্যাত কবি আলেকজান্ডার পুশকিন।

১৯৬৩: মার্কিন কবি রবার্ট ফ্রস্ট।

১৯৭৬: বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

২০০৮: ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ।

২০১১: সাংবাদিক পথিক সাহা।

২০১৩: ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল।

২০১৪: মার্কিন পদার্থবিদ ও লেখক রবার্ট রেসনিক।

২০২০: বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ আযহার আলী আনোয়ার শাহ।

২০২১: ব্রিটিশ ব্যান্ড দ্য অ্যানিম্যালস-এর গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম