|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাবলি সময়ের পরিক্রমায় রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, অর্জন-ব্যর্থতা কিংবা মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই ইতিহাসে স্থান পায়। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় সেইসব স্মরণীয় দিনে।
আজ শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
উল্লেখযোগ্য ঘটনাবলি
১৬৪১ : মালাক্কা দখল নিয়ে ডাচদের কাছে পর্তুগিজদের আত্মসমর্পণ।
১৬৪৮ : মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।
১৬৪৯ : ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরশ্ছেদ; কমনওয়েলথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠা।
১৮৪০ : ব্রিটেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন চীনের সম্রাট।
১৮৮৯ : ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছর বয়সী প্রেয়সীর আত্মহত্যা।
১৯০২ : চীন ও কোরিয়ার স্বাধীনতা প্রশ্নে জাপানের সঙ্গে ব্রিটেনের চুক্তি।
১৯০৩ : লর্ড কার্জনের উদ্যোগে কলকাতায় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পিরিয়াল লাইব্রেরি একীভূত হয়; যা পরবর্তীতে জাতীয় গ্রন্থাগার হিসেবে পরিচিতি পায়।
১৯৩৩ : জার্মানির চ্যান্সেলর হিসেবে অ্যাডলফ হিটলারের ক্ষমতায় আরোহণ।
১৯৬৪ : নাসার রেঞ্জার কর্মসূচির আওতায় রেঞ্জার–৬ উৎক্ষেপণ।
১৯৬৪ : দক্ষিণ ভিয়েতনামে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল নগুয়েন খান ক্ষমতা দখল।
১৯৭২ : সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হন।
১৯৭২ : কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার।
১৯৭২ : ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ।
১৯৮২ : প্রথম কম্পিউটার ভাইরাস ‘এল্ক ক্লোনার’ তৈরি করেন রিচার্ড স্ক্রেন্টা।
১৯৮৯ : আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা।
১৯৯০ : চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে চার দশক পর কমিউনিস্ট পার্টির সংখ্যাগরিষ্ঠতা হার।
১৯৯৪ : পিটার লেকো সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
২০০০ : ভারতের কেরালায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত।
২০০০ : আইভরিকোস্ট উপকূলে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত; নিহত ১৬৯ জন।
জন্ম
১৮৮২ : ফ্র্যাংকলিন ডেলানো রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট।
১৯১৭ : কবি, ঔপন্যাসিক ও সাংবাদিক নরেন্দ্রনাথ মিত্র।
১৯৩০ : কিংবদন্তি বাঙালি ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায় (বদ্রু বন্দ্যোপাধ্যায়)।
১৯৩১ : অস্ট্রেলিয়ান লেখক শার্লি হ্যাজার্ড।
১৯৩৭ : ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভ।
১৯৪৯ : নোবেলজয়ী মার্কিন চিকিৎসক ও জীববিজ্ঞানী পিটার আগ্রি।
১৯৬২ : দ্বিতীয় আবদুল্লাহ, জর্ডানের চতুর্থ বাদশাহ।
১৯৮০ : মার্কিন অভিনেতা উইলমার ভালদারামা।
১৯৮৯ : স্প্যানিশ ফুটবলার টমাস মেজিয়াস।
মৃত্যু
১৭৮৮ : চার্লস এডওয়ার্ড স্টুয়ার্ট।
১৯২৮ : নোবেলজয়ী ডেনিশ চিকিৎসক জোহানেস ফিবিগার।
১৯৪৮ : মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মহান নেতা।
১৯৬০ : সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৬৩ : ফরাসি সুরকার ফ্রান্সিস পুল্যাঙ্ক।
১৯৬৮ : কবি ও নাট্যকার মাখনলাল চতুর্বেদী।
১৯৬৯ : নোবেলজয়ী ডমিনিক পিরে।
১৯৭২ : চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান।
১৯৭৫ : শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী।
১৯৯১ : নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ জন বারডিন।
২০০৬ : অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়।
২০১৩ : বেলজিয়ান চিত্রশিল্পী রজার রাভিল।
২০১৪ : কানাডিয়ান অভিনেতা ক্যাম্পবেল লেন।
অন্যান্য
বিশ্ব কুষ্ঠ দিবস
