Logo
Logo
×

একদিন প্রতিদিন

১ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

১ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। সেই গতিপথে গড়ে ওঠে মানবসভ্যতা, সৃষ্টি হয় ইতিহাস। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের পাতা সমৃদ্ধ হয়। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে দেখা যায়, ঠিক এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা। 

আজ ১ ফেব্রুয়ারি, ২০২৬, রোববার। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনাবলি

১৭২৬ – হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতার প্রথম ফোর্ট উইলিয়ামে মেয়রস কোর্ট স্থাপিত হয়।

১৮২৭ – কলকাতায় বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৮৩১ – বুশ ক্লাবের উদ্যোগে কলকাতায় প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

১৮৩৬ – চার্লস মেটকাফ প্রেস আইন কার্যকর করেন।

১৮৫৫ – কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৮৬২ – বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৮৬৫ – মার্কিন সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।

১৮৭১ – বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রী সংকট দূর করতে কলকাতার পটলডাঙায় শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন।

১৮৮৪ – অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত হয়।

১৮৯৩ – টমাস আলভা এডিসন নিউ জার্সির ওয়েস্ট অরেঞ্জে প্রথম চলচ্চিত্র স্টুডিও ‘ব্ল্যাক মারিয়া’র নির্মাণকাজ শেষ করেন।

১৮৯৭ – দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক শিনহান ব্যাংক সিউলে কার্যক্রম শুরু করে।

১৯০৫ – বারাসত–বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

১৯০৮ – পর্তুগালের রাজা প্রথম কার্লোস ও তার পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনে নিহত হন।

১৯১৮ – রাশিয়া গ্রেগরিয়ান বর্ষপঞ্জি গ্রহণ করে।

১৯২০ – রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।

১৯২৪ – যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৪৬ – ট্রিগভে লি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৫৩ – কলকাতার ইম্পিরিয়াল লাইব্রেরির নাম পরিবর্তন করে জাতীয় গ্রন্থাগার রাখা হয়।

১৯৬৫ – স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।

১৯৬৮ – কানাডার তিনটি সামরিক বাহিনী একীভূত হয়ে ‘কানাডিয়ান ফোর্সেস’ গঠন করে।

১৯৭৯ – ১৫ বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রত্যাবর্তন।

১৯৯৯ – ভূপাল গ্যাস দুর্ঘটনা মামলায় ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন অ্যান্ডারসনকে গ্রেপ্তারের নির্দেশ।

২০০৪ – সৌদি আরবে হজের সময় পদদলনে ২৫১ জন নিহত হন।

জন্ম

১৯০৭ – বাঙালি দার্শনিক ও বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব।

১৯১৮ – আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক।

১৯৩০ – বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।

১৯৩০ – বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

১৯৩১ – বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

১৯৩৩ – শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম।

মৃত্যু

১৯৪৮ – বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী।

১৯৫৮ – নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন জোসেফ ডেভিসন।

১৯৭৬ – নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ।

১৯৮৩ – বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম