Logo
Logo
×

একদিন প্রতিদিন

৪ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

৪ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সময় প্রবাহে প্রতিদিনই ঘটে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা একসময় ইতিহাসের অংশ হয়ে ওঠে। ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা কিংবা মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ নানা অধ্যায় জায়গা করে নেয় ইতিহাসের পাতায়।

আজ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৩৪: দাসিনের যুদ্ধে গাজার নিকটে মুসলিম বাহিনীর কাছে বাইজেন্টাইনরা পরাজিত হয়।

১৬২৮: সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন।

১৭৮৩: ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৭৮৩: যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।

১৭৮৯: জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৭৯২: যুদ্ধে পরাজয়ের পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হন।

১৭৯৪: ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করে।

১৭৯৭: ইকুয়েডরে ভূমিকম্পে প্রায় ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৮০১: জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

১৮৯৯: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহ শুরু হয়।

১৯০৪: রুশ-জাপান যুদ্ধের সূচনা।

১৯১৫: জার্মানির বিরুদ্ধে ব্রিটেন নৌ অবরোধ ঘোষণা করে।

১৯২২: কলকাতায় ‘স্কুল অব ট্রপিক্যাল ডিজিজেস’-এর উদ্বোধন।

১৯৪৫: ইয়াল্টা সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্টালিনের বৈঠক।

১৯৪৮: সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) স্বাধীনতা লাভ করে।

১৯৫২: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট।

১৯৬৯: ইয়াসির আরাফাত পিএলও-এর চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় একাধিক দেশ।

১৯৭২: বাংলাদেশ বিমানের প্রথম অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা–চট্টগ্রাম রুটে যাত্রা করে।

২০০৪: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আনুষ্ঠানিকভাবে চালু হয়।

জন্ম

১৮৭১: ফ্রেডরিক এবের্ট, জার্মানির প্রথম রাষ্ট্রপতি

১৯০২: চার্লস লিন্ডবার্গ, মার্কিন পাইলট

১৯১৭: ইয়াহিয়া খান, পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি

১৯২২: পণ্ডিত ভীমসেন জোশী, ভারতীয় কণ্ঠশিল্পী

১৯৪৩: কেন থম্পসন, কম্পিউটার বিজ্ঞানী

১৯৭৪: উর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী

১৯৮৬: মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার

মৃত্যু

২১১: সেপ্টিমিয়াস সেভেরাস, রোমান সম্রাট

১৯৬০: আলবেয়ার কামু, নোবেলজয়ী দার্শনিক

১৯৭৪: সত্যেন্দ্রনাথ বসু, বাঙালি পদার্থবিজ্ঞানী

১৯৯০: মৈত্রেয়ী দেবী, বাঙালি সাহিত্যিক

২০২৩: বাণী জয়রাম, প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী

ছুটি ও অন্যান্য

বিশ্ব ক্যান্সার দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম