Logo
Logo
×

একদিন প্রতিদিন

৬ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

৬ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

ছবি: সংগৃহীত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের পরিক্রমায় ইতিহাসে স্থান করে নেয়। ভালো-মন্দ, প্রথম সাফল্য কিংবা মানবসভ্যতার জন্য আশীর্বাদ ও অভিশাপ—সব মিলিয়েই গড়ে ওঠে ইতিহাসের দিনপঞ্জি। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় সেইসব ঘটনার দিকে।

আজ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিবসসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮৮ — ম্যাসাচুসেটসকে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

১৮৪০ — ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ হিসেবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।

১৯১৮ — ৩০ বছর বয়সী ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করেন।

১৯৩২ — কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।

১৯৫৮ — মিউনিখ বিমান দুর্ঘটনায় ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ মোট ২৩ জন নিহত হন।

১৯৭২ — মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতা সফরে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে জনসভায় ভাষণ দেন।

১৯৯১ — কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও ‘বার্ন অ্যান্ড শেফার্ড’ অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

১৯৯৭ — বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরীসহ সাতজনকে একযোগে ‘দেশিকোত্তম’ সম্মানে ভূষিত করা হয়।

১৯৯৮ — ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে ‘রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট’ রাখা হয়।

২০০০ — দ্বিতীয় চেচেন যুদ্ধে রাশিয়া গ্রোজনি ও চেচনিয়ার নিয়ন্ত্রণ নেয়।

জন্ম

১৭৭৮ — উগো ফসকোলো, ইতালীয় কবি।

১৮৭৪ — ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা।

১৮৮৮ — নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপি বিশারদ।

১৮৯০ — খান আবদুল গাফফার খান (সীমান্ত গান্ধী), ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৮৯৫ — বেব রুথ, মার্কিন বেসবল কিংবদন্তি।

১৯১১ — রোনাল্ড রিগ্যান, যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট।

১৯৪৫ — বব মার্লে, জামাইকান রেগে সংগীতশিল্পী।

১৯৭১ — ব্র্যাড হগ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯২ — নোরা ফাতেহি, কানাডিয়ান নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

মৃত্যু

১৮০৪ — যোসেফ প্রিস্টলি, ইংরেজ রসায়নবিদ।

১৯৩১ — মতিলাল নেহেরু, ভারতীয় আইনজীবী ও রাজনীতিক।

১৯৪৬ — স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী।

১৯৭৬ — ঋত্বিক ঘটক, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।

২০০৯ — জেমস হুইটমোর, মার্কিন অভিনেতা।

২০২০ — শেফালি, ভারতীয় নৃত্যশিল্পী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম