ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে ইতিহাসে পরিণত হয়। মানবসভ্যতার অগ্রযাত্রায় যেসব ঘটনা বিশেষভাবে প্রভাব ফেলেছে—ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, জন্ম-মৃত্যু কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—সবই ইতিহাসের অংশ হয়ে আছে।
আজ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
১৫৫৬ – সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।
১৭৫২ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রথম হাসপাতাল ‘পেনসিলভানিয়া হাসপাতাল’-এর কার্যক্রম শুরু হয়।
১৭৯৪ – যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯১৬ – জন্মনিয়ন্ত্রণ বিষয়ে বক্তৃতা দেওয়ার অভিযোগে সমাজকর্মী ইমা গোল্ডম্যান গ্রেফতার হন।
১৯১৯ – এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৩৭ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতি জেনারেল মোটরস কর্তৃপক্ষ স্বীকৃতি দিলে কর্মবিরতির অবসান ঘটে।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জেনারেল ডুইট ডি. আইসেনহাওয়ার ইউরোপে মিত্রবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত হন।
১৯৫৩ – ইসরায়েলের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
১৯৫৩ – গ্রীস ও তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে সংঘর্ষ শুরু হয়।
১৯৬৪ – তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৮ – চীনে এরিস্টটল, শেক্সপিয়ার ও ডিকেন্সের ওপর গবেষণা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৭৯ – আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারক হিসেবে ঘোষণা করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই।
১৯৭৯ – আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিকটবর্তী ভার্স্টার কারাগার থেকে ২৭ বছর বন্দিজীবন শেষে মুক্তি পান বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
২০২৫ – বাংলা ঐতিহাসিক গ্রন্থ ‘জালালাবাদ থেকে কালারপোল’ প্রকাশিত হয়।
জন্ম
১৮৪৭ – টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী।
১৮৬১ – ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বাঙালি ব্রহ্মবাদী চিন্তাবিদ, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী।
১৮৮২ – সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার।
১৯০২ – গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।
১৯১৫ – রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৮ – বেভান কংডন, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
১৯৪৩ – আসাদ চৌধুরী, বাংলাদেশি কবি ও লেখক।
১৯৪৪ – বুদ্ধদেব দাশগুপ্ত, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।
মৃত্যু
৬৪১ – হিরাক্লিয়াস, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।
১৬৫০ – রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ ও আধুনিক দর্শনের জনক।
১৮৬৮ – জাঁ বার্নার্ড লিওঁ ফুকো, ফরাসি পদার্থবিদ।
১৯৪৮ – সের্গেই আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক ও তাত্ত্বিক।
১৯৬২ – সজনীকান্ত দাস, বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও সম্পাদক।
১৯৭৪ – সৈয়দ মুজতবা আলী, বাঙালি সাহিত্যিক।
১৯৭৮ – সত্যপ্রিয় রায়, শিক্ষক ও শিক্ষা আন্দোলনের নেতা।
১৯৮০ – রমেশচন্দ্র মজুমদার, ইতিহাসবিদ ও অধ্যাপক।
অন্যান্য
বিজ্ঞানে নারী ও মেয়েদের আন্তর্জাতিক দিবস
