Logo
Logo
×

পরবাস

প্যারিসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ প্রদর্শনী

Icon

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম

প্যারিসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ প্রদর্শনী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর শিরোনাম ছিল ‘জুলাই বিয়ন্ড বর্ডার’।

ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে প্যারিসের অভিজাত ১৬তম এরোন্ডিসমেন্টের টাউন হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা ও কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত গণজাগরণের স্মৃতি ও প্রেক্ষাপট উপস্থাপন করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট, গণজাগরণ ও জনগণের অদম্য প্রত্যয় এ প্রদর্শনীর মূল বিষয়বস্তু হয়ে ওঠে।

অনুষ্ঠানটির সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। আলোচনায় অংশ নেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান আহমদ এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান যেমন ইতিহাসে স্থান করে নিয়েছে, তেমনি বর্তমান প্রেক্ষাপটেও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সকল শ্রেণির ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা তার বক্তব্যে বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ঐক্যই গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াইয়ে সবচেয়ে বড় শক্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম